দুই শিশু মায়ের কাছে থাকবে: আপিল বিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ২:১৬ পূর্বাহ্ণ
দুই শিশু মায়ের কাছে থাকবে: আপিল বিভাগ

আদালত প্রতিবেদক
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই মেয়েকে নিয়ে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আদেশে বলা হয়েছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই দুই শিশু মায়ের সঙ্গে থাকবে। একই সঙ্গে পারিবারিক আদালতে করা মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের রায় বাতিল করে এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন— বিচারপতি নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। এর আগে দুই মেয়েকে কাছে নিতে ডা. এরিকো নাকানোর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি) আপিল আবেদনের ওপর গত ৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা হয়েছে। ওইদিন শুনানি শেষে এ বিষয়ে ১৩ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ঠিক করেছেন একই আদালত। তারই ধারাবাহিকতায় আদালত আদেশ দিলেন।