নওগাঁ আইনগত সহায়তা দিবসের প্রস্তুতিমূলক আলোচনা সভা
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : নওগাঁ জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক আয়োজিত জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিম‚লক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার (১৬ এপ্রিল) সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান। সভায় আরো উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ বিচারক (জেলা জজ) মোঃ মেহেদী হাসান তালুকদার, নওগাঁ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম। এছাড়াও নওগাঁ বিচার বিভাগের বিচারকবৃন্দ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য ও পর্যবেক্ষকবৃন্দ। সভা পরিচালনা করেন নওগাঁ জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) আরিফুর রহমান। সভায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন বিষয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন