ফেনীতে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ পূর্বাহ্ণ
ফেনীতে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফের আদালতে

আদালত প্রতিবেদক
ফেনীতে ১১ বছর আগের মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর এলাকার রহিম উল্লাহর ছেলে সামছুজ্জাহান, ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকার আমিন উল্লাহর ছেলে নুর উল্লাহ ও ফেনী সদর উপজেলার মজলিশপুর ভূঞা বাড়ির এছাক মিয়ার ছেলে হাজী মোহাম্মদ উল্লাহ। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী একরামুল হক জানান, ২০১১ সালের ১৬ অক্টোবর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শহরের জামান রোডের সৈয়দিয়া মার্কেটে অভিযান চালায়। এ সময় নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সামছুজ্জাহান, মোহাম্মদ উল্লাহ ও নুর উল্লাহকে বিক্রয় নিষিদ্ধ মাদকসহ আটক করা হয়।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম তালুকদার বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।