ময়মনসিংহ আইনগত সহায়তা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
ময়মনসিংহ আইনগত সহায়তা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ জেলা লিগ্যাল কমিটির (এপ্রিল) এর মাসিক সভা ও আগামী ২৮ শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার (১৬ এপ্রিল) জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিকাল ৪.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এল বি মেছবাহ উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোখলেছুর রহমানসহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সুদীপ্ত তালুকদার। উক্ত সভায় ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবসের প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়।
‍‍‌‌