চারদিনে সুপ্রিম কোর্টে ১,৮০২ মামলা নিষ্পত্তি, ৪,৫৭১ মামলা শুনানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
চারদিনে সুপ্রিম কোর্টে ১,৮০২ মামলা নিষ্পত্তি, ৪,৫৭১ মামলা শুনানি

বিশেষ প্রতিবেদক : সুপ্রিম কোর্টে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতিতে ৪ দিনে সুপ্রিম কোর্টে ১ হাজার ৮০২টি মামলা নিষ্পত্তি। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টে চার দিনে ৪ হাজার ৫৭১টি মামলা শুনানি করে ১ হাজার ৮০২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপীল বিভাগে ১৭০টি মামলা শুনানি ও ৭০টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং হাইকোর্ট বিভাগে ১০৬০টি মামলা শুনানি ও ৫৫০ টি মামলা নিষ্পত্তি হয়েছে। উভয় বিভাগে সর্বমোট ১২৩০টি মামলা শুনানি ও ৬২০টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং গতকাল বুধবার (২৯ এপ্রিল) ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপীল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৫২টি মামলা শুনানি ও ৩০টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং হাইকোর্ট বিভাগে ১১২২টি মামলা শুনানি ও ৩৭৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। উভয় বিভাগে সর্বমোট ১১৭৪টি মামলা শুনানি ও ৪০৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এবং গত সপ্তাহের বৃহস্পতিবারর (২৩ এপ্রিল) ভার্চুয়ালি তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপীল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ১৮৯টি মামলা শুনানি ও ৯৫টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং হাইকোর্ট বিভাগে ১২৭১টি মামলা শুনানি ও ৫০১টি মামলা নিষ্পত্তি হয়েছে। উভয় বিভাগে সর্বমোট ১৪৬০টি মামলা শুনানি ও ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং গত বুধবার (২২ এপ্রিল) ভার্চ্যুয়ালি তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলা শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলা শুনানি ও ১৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সর্বমোট ৭০৭টি মামলা শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত ২০ এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারিকৃত প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চ্যুয়াল উপস্থিতিতে আদালতে শুনানি সংক্রান্ত মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চ্যুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ও সংশ্লিষ্ট বেঞ্চ হতে জানা যাবে।

 

ই-পেপার পড়তে ভিজিট করুন