ডা. মো. তৌহিদুজ্জামান তুহিনের জীবনের লক্ষ্য মানব সেবা

তৌহিদুর রহমান হিসান : মানব সেবাই যার জীবন সাধনা। মানব সেবা যার জীবনের লক্ষ্য। যশোরের রাস্তায়, চায়ের দোকানে, ওলি-গলি কিংবা বাড়ির উঠন যেখানেই যান সেখানেই রোগী দেখেন। বলছিলাম বিশ্ববরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন এর কথা। তিনি একজন ডাক্তার হিসেবে রয়েছে তার ব্যাপক সুনাম। অন্যদিকে এলাকার মানুষের কাছে মানবিক জনসেবক হিসেবেও রয়েছে বেশ কদর। তিনি নিরঅহংকারী এবং একজন সাদা মনের মানুষ। তিনি সহজে মিশে যান এলাকার সাধারণ মানুষের সাথে এবং নির্বাচনী এলাকায় রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এলাকাবাসীর প্রাণের দাবী একজন সৎ, নীতিবান ও মানবিক মানুষ হিসেবে আগামী জাতীয় নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নৌকার

মাঝি হিসেবে ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন দেখতে চাই সাধারণ জনগণ। যশোর-২ আসন (চৌগাছা-ঝিকরগাছা) প্রতিটি ইউনিয়নের প্রতিটি নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাচ্ছেন। এবং তিনি এলাকাবাসীর দারপ্রান্তে গিয়ে শারিরিক খোঁজ খবর নেন এবং চিকিৎসা সেবা প্রদান করেন পাশাপাশি একজন মানবিক নেতা হিসেবে এলাকার সকল মানুষের ভালো-মন্দে সবসময়ই পাশে থাকেন।
সেদিন চৌগাছার নারায়নপুর ইউনিয়নের বড়খানপুর বাজারে দলীয় প্রচারণায় গেলে রোগীরা তাদের পুরানো প্রেসক্রিপশন, রিপোর্ট সাথে নিয়ে ছুটে আসলে মনোযোগ দিয়ে তাদের সমস্যার কথা শুনেন এবং তিনি পরম মমতায় রাস্তায়, চায়ের দোকানে, বাড়ির উঠনে দাঁড়িয়ে থেকেই তাদেরকে দেখেন ও ওষুধ লিখে দেন। যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন ও স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ডা. মো. তৌহিদুজ্জামান তুহিনের বিকল্প তিনি নিজেই। এবং তিনি ঝিকরগাছা হাসপাতাল রোডে পিতা মাতার নামে দৌলতুন্নেসা-ওহাব ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সেখানে বিনামূল্যে ও নামমাত্র মূল্যে স্বাস্থসেবা দিয়ে যাচ্ছেন।



আপনার মতামত লিখুন