সোনাইমুড়ীতে এতিমের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশ করায় ২ সাংবাদিকের ওপরে হামলা
অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ০৭ আশ্বিন ১৪৩৩ বাংলা, ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি, রোজ মঙ্গলবার দিবাগত রাতে শ্রীমঙ্গল উপজেলার ০২ নং ভূনবীর ইউনিয়নের লইয়ারকুল (পুরানগাঁও) এ, অনুষ্ঠিত হতে যাচ্ছে মহা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম।
সর্বকালের, সর্বযুগের শ্রেষ্ঠ ওলি, ওলিকুল শিরোমণি, মাহবুবে সোবহানী, গাউছে সামদানী, কুতুবে রাব্বানী, গাউছুল আজম, সাইয়েদুনা হযরত বড় পীর মুহিউদ্দিন দস্তগীর আব্দুল কাদির জিলানী (রহঃ) এর ৭৯৭তম বিছাল দিবস (ওফাত) উপলক্ষে শেখ মুন্সী শাহ সূফী হযরত খাজা আব্দুল গফুর চিশতী (রহঃ) এর মাজার প্রাঙ্গণে এক বিশাল ধর্মীয় আলোচনা সভা ও মিলাদে মোস্তফা (সাঃ) এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, আশেকে রাসূল, গোলামে ভাণ্ডারী, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মুমিন ভূঞা, খাদেম ও খলিফা, ভাণ্ডার শরীফ, চট্টগ্রাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাজারের প্রথম ও প্রধান খাদেম, বিশিষ্ট সাংবাদিক, সমাজহিতৈষী, লেখক ও আধ্যাত্মিক গবেষক শাহ সূফী এম এস জামান ইয়ামেনী।
প্রধান খাদেমের তত্ত্বাবধানে ও অত্র মাজারের সম্মানিত মোতাওয়াল্লী (হুজুর কেবলা মনোনীত) আওলাদে ওলি শেখ মোসাম্মাৎ বিবি পারভীন (মুজাররাদে মজনু) এর নির্দেশে হযরত কেবলার অন্যান্য শাহজাদা, শাহজাদী, এলাকাবাসী ও ভক্ত মুরিদানগণের মধ্যে পবিত্র তবারুক বিতরণের ব্যবস্থা করা হয়।
শরীয়তপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ কমিটির অনুমোদন দেয়। নতুন কমিটিতে জামাল উদ্দিন বিদ্যুৎকে সভাপতি, লিয়াকত হোসেন খানকে সিনিয়র সহসভাপতি, অ্যাডভোকেট নজরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক, ভিপি নাজমুল হক বাদলকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং আতিকুল ইসলাম মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
রোববার বিকেল ৪ টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজেও কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কমিটিটি অনুমোদন করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, আমরা আশাবাদী, নির্দিষ্ট সময়ের মধ্যে শরীয়তপুর জেলা যুবদলের একটি সর্বশ্রেষ্ঠ কমিটি উপহার দিতে সক্ষম হব। ইনশাআল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের কল্যাণ ও রাষ্ট্রের উন্নয়নে শরীয়তপুর জেলা যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।
কমিটিতে নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল কবির মৃধা বলেন, দেশ নায়ক ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা শরীয়তপুর জেলা যুবদল সব সময় মাঠে কাজ করবে।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত। গত ১৮ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), ঢাকায় সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের সরাসরি তত্ত¡াবধান ও পরিচালনায় নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সারাদেশের অধস্তন আদালতগুলোর মোট ৬০৯ জন ভোটারের মধ্যে ৫১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সে হিসাবে নির্বাচনে ভোট পড়ার হার ৮৪ দশমিক ৭৩ শতাংশ। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে মো. সুমন হাওলাদার ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. রেজোয়ান খোন্দকার পেয়েছেন ২০৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. ফজলুর রহমান ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী তারিক আহমেদ রিঙ্কু পেয়েছেন ১৯৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহীন আলম ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে মো. কামাল হোসেন ১৩৩ ভোট, মো. আসাদ-উদ-দৌলা (মাসুম) ৭২ ভোট, মো. হাফিজুল ইসলাম ৪৭ ভোট, মো. আবু ছায়েদ ২০ ভোট এবং আহসানুল কবির (স্বজন) ১৯ ভোট পেয়েছেন।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মহানগর দায়রা জজ আদালত, ঢাকার নাজির মো. সুমন হাওলাদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুষ্টিয়ার হিসাবরক্ষক মো. ফজলুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন পাবনা জেলা জজ আদালত এর বেঞ্চ সহকারী মো. শাহীন আলম। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মো. সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলমকে সংগঠনের সর্বস্তরের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ এসোসিয়েশনের সদস্যদের কল্যাণ, অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
একই সঙ্গে এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সারাদেশের বিচার বিভাগীয় কর্মচারীদের ঐক্য, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। ভোটার ও সাধারণ কর্মচারীরা বিপুল উৎসাহের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করেন। তাদের দীর্ঘদিনের প্রাণের দাবিগুলো যেমন বেতন স্কেল যৌক্তিকীকরণ, বিশেষ ভাতার ব্যবস্থা এবং পদোন্নতির জটিলতা নিরসন বাস্তবায়নে নতুন কমিটি গুরুত্বপ‚র্ণ ও যথাযথ ভ‚মিকা রাখবে বলে ভোটাররা প্রত্যাশা ব্যক্ত করেন। সকলে আশা প্রকাশ করেন, নতুন কমিটির ঐকান্তিক প্রচেষ্টা ও সুযোগ্য নেতৃত্বে বিচার বিভাগীয় কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশাগুলো অবশেষে আলোর মুখ দেখবে এবং তাদের পেশাগত ও সামাজিক মর্যাদা আরও বৃদ্ধি পাবে।
আপনার মতামত লিখুন
Array