মাদারীপুরে শারদীয় দুর্গাপূজায় নিচ্ছিদ্র নিরাপত্তা বিধানে এমপি, ডিসি ও পুলিশ সুপারের সমন্বিত উদ্যোগ
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে নিচ্ছিদ্র নিরাপত্তা নিয়েছেন মাদারীপুরের এমপি, ডিসি ও পুলিশ প্রশাসন। স্বস্তি প্রকাশ করেছেন। পূজামন্ডপ পরিদর্শন করেছেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার ও পুলিশ সুপার মো.ফজলে এলাহী। এতে হিন্দু সম্প্রদায় সহ মাদারীপুরে মানুষের মনে স্বস্তি বিরাজ করছে । আনুষ্ঠিকতা থেকে শুরু করে পূজা-পার্বন সমাপ্ত না হওয়া পর্যন্ত যৌথ ও এককভাবে তারা এর নিরাপত্তা বিধানে সক্রিয় থাকবেন বলে জানানো হয়েছে। স্ব-স্ব অবস্থান থেকে নেতা-কর্মী, প্রশাসনের কর্তাব্যক্তি ও নিরাপত্তা কর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখে দিনরাত্রি বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন তারা।
শহর- গ্রামের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে এক সাক্ষাৎকারে মাদারীপুর সদর-২ আসনের এমপি জাহান্দার আলী মিয়া জানান, ”ছাত্র-জনতা কর্তৃক একটি পরাজিত অপশক্তি দেশে বিশৃঙ্খলা তৈরীর করে রাজনৈতিক ফায়দা নিতে গুপ্তভাবে তৎপর রয়েছে, তাদের মেরুদন্ড ভাঙ্গা থাকলেও তাদের বিশ্বাস করা যায় না, সেজন্য দলীয় নেতা-কর্মী, শান্তিপ্রিয় মাদারীপুরবাসি, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে সাথে নিয়ে আমরা অত্যন্ত সজাগ অবস্থানে রয়েছি, যা’তে কেউ নাশকতার পরিবেশ তৈরী করে বর্তমান জনগনের ভোটে নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা নিতে না পারে”। এছাড়া, জেলা ও পুলিশ প্রশাসন পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচলে সকল ব্যবস্থা গ্রহণ সহ গোয়োন্দা নজরদারি জোরদার করেছেন । তারা বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরী করার সুযোগ তারা দেবেন না, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনার পাশাপাশি তারা সদা প্রস্তুত রয়েছেন। তারা পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন। এসময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা, সতর্কতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন
Array