বদলগাছীতে সেনাবাহিনী কতৃক শীতার্তদের কম্বল বিতরণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৯ অপরাহ্ণ
আবু রায়হান লিটন স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর বদলগাছী উপজেলার তিনটি ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।
১৭ ডিসেম্বর রবিবার উপজেলার মথুরা পুর,আধাইপুর ও মিঠাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের শীতার্ত
দের মধ্যে ৫৭৫ টি কম্বল বিতরণ করেন ১১পদাতিক ডিভিশন এর ২৬পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৭ ইস্ট বেংগল রেজিমেন্ট।
দের মধ্যে ৫৭৫ টি কম্বল বিতরণ করেন ১১পদাতিক ডিভিশন এর ২৬পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৭ ইস্ট বেংগল রেজিমেন্ট।সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবা মুলুক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় মিঠাপুর হাইস্কুল মাঠে অদ্য বেলা ১১টায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন, কমান্ডার ২৬ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোঃরাশিদুল ইসলাম,এসইউপি,এএফডব্লিউসি,পি এসসি।এসময় উপস্থিত ছিলেন,৭ইস্ট বেংগল রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহমুদুজ্জামান,পিএসসি।কম্বল সহ একজন প্রতিবন্ধীকে কিছু আর্থিক সহায়তাও প্রদান করেন।
শীতার্ত মানুষ কম্বল পেয়ে অনেক খুশি।সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে এলাকার স্হানীয় জনগণ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।সেনাবাহিনীর এমন কাজ আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করেন।


আপনার মতামত লিখুন