খুঁজুন
, ,

চারদিন পর খুলে দেওয়া হলো ববি

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
চারদিন পর খুলে দেওয়া হলো ববি

বরিশাল প্রতিনিধি : চারদিনের কমপ্লিট শার্টডাউনের পর তালা খুলে দেওয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের। বৃহস্পতিবার বেলা  ১১ টার দিকে ভিসির অফিস আদেশের পরিপেক্ষিতে নিজ নিজ দপ্তরের তালা খুলে অফিসিয়াল কাজ শুরু করা হয়েছে।

তবে শ্রেণিকক্ষগুলো খোলা হলেও পাঠদান এখনো শুরু হয়নি। একইসাথে যাদের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়নি নিজ নিজ বিভাগ থেকে। অপরদিকে আগামী সপ্তাহের শুরুতেই ঈদের ছুটিতে বন্ধ হচ্ছে বিশ্ববিদ্যালয়। ফলে আন্দোলনে স্থগিত হওয়া পরীক্ষাগুলো ঈদের আগে হচ্ছে না বলে নিশ্চিত করেছেন দপ্তরগুলোর দায়িত্বপ্রাপ্তরা।

উল্লেখ্য, গত ১১ মে থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের চার দফা দাবিতে কমপ্লিট শাটডাউনের আওতায় ছিলো বরিশাল বিশ্ববিদ্যালয়।

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযান, ইয়াবা-ট্যাপেন্টাডলসহ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

মোঃ নজরুল ইসলাম , দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযান, ইয়াবা-ট্যাপেন্টাডলসহ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার
দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রানীশংকৈল সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট, ইয়াবা এবং ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১২টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন ধর্মজান বিওপির একটি বিশেষ দল দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত পিলার ৩১৯/৬-এস থেকে আনুমানিক ৪৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছিটসুন্দরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪৪ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ১৬০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে আনুমানিক ১১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূটডাঙ্গী নদীরঘাট এলাকায় অভিযান চালায় গোবিন্দপুর বিওপি। সেখানে মালিকবিহীন অবস্থায় ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন রাত ১১টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন পার্বতীপুর বিওপি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূটডাঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় আরও ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক তিনটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৭৯ হাজার টাকা। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি এসব মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ প্রকাশের সুযোগ দিতে চাই : ভোলা প্রেসক্লাবে তথ্যমন্ত্রী পার্থ

মোঃ সুলাইমান, ভোলা জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ প্রকাশের সুযোগ দিতে চাই : ভোলা প্রেসক্লাবে তথ্যমন্ত্রী পার্থ

সাংবাদিকরা যেন স্বাধীনভাবে ও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে পারেন, বর্তমান সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সরকারের ভালো কাজগুলো যেমন গণমাধ্যমে তুলে ধরতে হবে, তেমনি সরকারের ভুলত্রুটি ও বিভিন্ন বিষয়ে গঠনমূলক সমালোচনাও করতে হবে। সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করার মানসিকতা সরকারের থাকতে হবে।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি কখনো গণমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করেননি। ভবিষ্যতেও গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা তার নেই। সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবেন—এটাই তিনি চান।
আন্দালিব রহমান পার্থ বলেন, গত ১৭ বছরে বিভিন্ন তথ্য প্রকাশ ও সংবাদ প্রচারের কারণে অনেক সাংবাদিক মামলা, হয়রানি ও নানা ধরনের চাপের মুখে পড়েছেন।

ওই পরিস্থিতি থেকে দেশকে বের করে এনে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করতে চায়। নিজের মন্ত্রী হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন—এ বিষয়টি তিনি নিজেও আগে জানতেন না।

মতবিনিময় সভায় ভোলার সাংবাদিকরা স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন সমস্যা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। সভায় ভোলা জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভোলায় মন্ত্রী হওয়ার পর প্রথমবার যাচ্ছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

মোঃ সুলাইমান, ভোলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
ভোলায় মন্ত্রী হওয়ার পর প্রথমবার যাচ্ছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা ভোলায় সরকারি সফরে আসছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এমপি। আগামী বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত তিন দিনের সফরে ভোলায় অবস্থান করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল ৬টায় রাজধানীর গুলশান-২ থেকে সড়কপথে ভোলার উদ্দেশে যাত্রা করবেন তথ্যমন্ত্রী। সকাল ১১টার দিকে ভোলা সার্কিট হাউসে পৌঁছাবেন তিনি।

এরপর দুপুর ১টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন আন্দালিভ রহমান পার্থ। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব পরিদর্শন করবেন তথ্যমন্ত্রী। সেখানে স্থানীয় সাংবাদিক ও সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। একই দিন দুপুর আড়াইটায় নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

সফরের শেষ দিন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। বিকেল ৪টায় স্থানীয় সাংবাদিক ও সংবাদকর্মীদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সবশেষে শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করবেন আন্দালিভ রহমান পার্থ।

এক নজরে তথ্যমন্ত্রীর ভোলা সফর
সফরকাল: ২–৪ সেপ্টেম্বর ২০২৬
২ সেপ্টেম্বর: জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়।
৩ সেপ্টেম্বর: ভোলা প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়; দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সভা।
৪ সেপ্টেম্বর: বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়; সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়।
ফেরার সময়: ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভোলায় এটি আন্দালিভ রহমান পার্থের প্রথম সরকারি সফর। ফলে তার সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবী মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।