খুঁজুন
, ,

প্রতিমন্ত্রী পদমর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

জান্নাতুল মাওয়া
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
প্রতিমন্ত্রী পদমর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। পরে তাঁকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে। আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে গত বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, আইরিন খান এ পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। আইরিন খান বর্তমানে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারের দায়িত্বে আছেন। এর আগে তিনি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সার্জ পাঁয়ের সঙ্গে দৈনিক স্বাধীন দেশ-এর ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ জুনেদ আহমদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সার্জ পাঁয়ের সঙ্গে দৈনিক স্বাধীন দেশ-এর ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ জুনেদ আহমদের সাক্ষাৎ

আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকা ও পেশাগত বিষয় নিয়ে মতবিনিময়। প্যারিসে আন্তর্জাতিক পর্যটন ও ভ্রমণ বাণিজ্য মেলার উদ্বোধনী আয়োজনে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী সার্জ পাঁয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক স্বাধীন দেশ-এর সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদ। ৪৮তম ‘আইএফটিএম টপ রেসা’র এ আয়োজনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সাক্ষাতে আন্তর্জাতিক সাংবাদিকতা, গণমাধ্যমের ক্রমবর্ধমান ভূমিকা এবং পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের পাশাপাশি শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন তারা। সম্প্রতি প্যারিসের পোর্ট দ্য ভার্সাইয়ে অনুষ্ঠিত ৪৮তম আন্তর্জাতিক পর্যটন ও ভ্রমণ বাণিজ্য মেলা ‘আইএফটিএম টপ রেসা’র উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সার্জ প্যাপাঁর সঙ্গে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদের এ সাক্ষাৎ হয়। এ সময় সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, আন্তর্জাতিক পরিসরে গণমাধ্যমের ভূমিকা এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তারা।

সাক্ষাৎকালে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ, আন্তর্জাতিক অঙ্গনে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে গণমাধ্যমের দায়িত্বের বিভিন্ন দিক আলোচনায় উঠে আসে। একই সঙ্গে পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। পরে তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন। ব্যস্ত কর্মসূচির মধ্যেও মন্ত্রী সার্জ পাঁয় সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদের সঙ্গে কিছু সময় মতবিনিময় করেন। সংক্ষিপ্ত এ সৌজন্য সাক্ষাৎ আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলেও আন্তর্জাতিক পরিসরে একজন গণমাধ্যমকর্মী ও নীতিনির্ধারকের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়। আন্তর্জাতিক অঙ্গনে গণমাধ্যমের কার্যক্রম ক্রমেই বিস্তৃত হচ্ছে। বিভিন্ন দেশের নীতিনির্ধারক, পেশাজীবী, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে যোগাযোগের মাধ্যমে পারস্পরিক দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়।

বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকদের পেশাগত যোগাযোগ সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের অর্থনীতি, বাণিজ্য, পর্যটন এবং সামাজিক ও সাংস্কৃতিক বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ ও মতবিনিময়ের ক্ষেত্রকে বিস্তৃত করতে পারে। সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদের সঙ্গে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর এ সৌজন্য সাক্ষাৎও আন্তর্জাতিক পর্যায়ে এমন একটি পেশাগত যোগাযোগের সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ধরনের সাক্ষাৎ গণমাধ্যমকর্মীদের আন্তর্জাতিক অঙ্গনে পেশাগত পরিচিতি ও যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করে। প্যারিসে অনুষ্ঠিত আইএফটিএম টপ রেসা মেলায় বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন, ভ্রমণ ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিদের অংশগ্রহণের প্রেক্ষাপটে মন্ত্রী সার্জ প্যাপাঁর সঙ্গে এ সাক্ষাৎ আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত যোগাযোগের একটি উল্লেখযোগ্য পর্ব হিসেবে বিবেচিত হচ্ছে।

বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বি. চৌধুরী তুহিন, নোয়াখালী (রির্পোটার)
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বিএনপি’র ভাইস চেয়ারম্যান নোয়াখালী ৩ (বেগমগঞ্জ) আসনের বারবার নির্বাচিত এমপি আলহাজ্ব বরকত উল্লাহ (বুলু) তিনি বলেন,যারা ৭১ বিশ্বাস করে না তাহারা এদেশে থাকার অধিকার নেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বুলুর সহধর্মিনী নোয়াখালী জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম,উপজেলা বিএনপি সদস্য ও ১৬ নং কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাজী আবুল বাসার, কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রিপন,বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইসমাইল (সুমন) বিএনপি নেতা আবুল হোসেন, ঘাটলা ২ নং ওয়ার্ড যুবদল সভাপতি ও পৌরণ বিবি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মাস্টার সৈয়দ মিজানুর রহমান, সার্বিক তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিচাঁদ মজুমদার উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট সাংবাদিক দ্য কান্ট্রি টুডে, দৈনিক স্বাধীন দেশ ও স্থানীয় দৈনিক নোয়াখালী সময় পত্রিকার স্টাফ রিপোর্টার বদিউজ্জামান (তুহিন) সহ প্রমুখ।

পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে ধাক্কার অভিযোগে যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে ধাক্কার অভিযোগে যুবক গ্রেপ্তার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে মমিনুর রশিদ ওরফে মামুন (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায়  এলাকায় পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশের বিশেষ চেকপোস্টে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে চেকপোস্ট অতিক্রমের সময় মমিনুর রশিদকে থামানো হয়। তাঁর মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি অসহযোগিতা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে  ট্রাফিক সার্জেন্ট শাজাহান আলী সড়ক পরিবহন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের গালিগালাজ করেন বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ওই ঘটনার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পূর্ব চৌরাস্তার সাফ ওয়ান স্পোর্টসের সামনে মমিনুর রশিদ আবারও পুলিশ সদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামিম আলমকে প্রাণনাশের হুমকি দেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় শামিম আলম প্রতিবাদ করলে মমিনুর রশিদ মোবাইল ফোনে তাঁর কর্তব্য পালনের ভিডিও ধারণ করতে থাকেন। স্থানীয়রা তাঁকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে মমিনুর রশিদ ওই পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিলে তিনি একটি কাঠের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে পুলিশ তাঁকে আটক করার চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে যান বলে এজাহারে বলা হয়। আহত এসআই শামিম আলমকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় এসআই মো. শামিম আলম বাদী হয়ে পীরগঞ্জ থানায় সরকারি কাজে বাধা, পুলিশ কর্মকর্তাকে আহত করা, হুমকি ও গালিগালাজের অভিযোগে মামলা করেন। মামলার পর মঙ্গলবার রাতে মমিনুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।
পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) আব্দুল হাকিম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।